বেলজিয়ামে ভয়াবহ তাপপ্রবাহে ১৫ দিনে ২০০০ মানুষের মৃত্যু
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
জুন এবং জুলাইয়ের শুরুর দিকের ভয়াবহ তাপপ্রবাহে বেলজিয়ামে প্রায় ২ হাজারের বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। বেলজিয়ামের জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত মাত্র ১৫ দিনে মৃত্যুর তথ্য প্রকাশ করেছে। যা গত সপ্তাহে দেওয়া প্রাথমিক অনুমানের চেয়ে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে শুক্রবার (১৭ জুলাই) বেলগা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ইউরোপজুড়ে শুরু হয়েছে তাপপ্রবাহ, জুন এবং জুলাইয়ের শুরুর দিকের ভয়াবহ তাপপ্রবাহে বেলজিয়ামে প্রায় ২ হাজারের বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। গত সপ্তাহের চেয়ে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে শুক্রবার (১৭ জুলাই) বেলগা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
দেশটির জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সিয়ানসানো জানিয়েছে, হালনাগাদ করা পরিসংখ্যান অনুযায়ী অতিরিক্ত মৃত্যুর হার ৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা তাদের আগের প্রতিবেদনে উল্লেখিত ১,৭৪৭ জনের তুলনায় অতিরিক্ত বেশি।
সিয়ানসানো জানিয়েছে, মৃত্যু নিবন্ধন প্রক্রিয়ায় বিলম্ব হওয়া এবং তাপপ্রবাহ শেষ হওয়ার পরও মৃত্যুর হার বেশি থাকায় পরিসংখ্যানে আরও দুই দিনের তথ্য যোগ করার কারণে পরিসংখ্যানে সংশোধন আনা হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা বেড়েছে।
সংশোধিত এই তথ্যে ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সময়কালের হিসাব তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যমতে, এই প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়ালোনিয়া অঞ্চল। এরপরের অবস্থানেই রয়েছে ব্রাসেলস ও ফ্ল্যান্ডার্স।
সিয়ানসানো আরও জানিয়েছে, ২০০০ সাল থেকে তথ্য রেকর্ড করা শুরুর পর বেলজিয়ামে কোনো তাপপ্রবাহের কারণে এত বেশিসংখ্যক মানুষের মৃত্যু আগে কখনো হয়নি। এর আগে, ২০২০ সালের আগস্ট মাসের তাপপ্রবাহে দেশটিতে ১,৫৫৭ জনের অতিরিক্ত মৃত্যু রেকর্ড করা হয়েছিল, যা ছিল স্বাভাবিকের চেয়ে ৩৭.৫ শতাংশ বেশি। সূত্র: আনাদোলু
আপনার মতামত লিখুন :