• ঢাকা
  • | |
Alifhostbd

হরমুজে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

হরমুজ প্রণালির উপর ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পণ্যের মোট মূল্যের ২০ শতাংশ নিরাপত্তা ফি হিসেবে আদায়ের ঘোষণা দেন ট্রাম্প।

মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টের বরাতে আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ পুনর্ব্যক্ত করেন এবং তাঁর ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা থেকে সরে এসেছেন।

এর আগে, সোমবার (১৩ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা যেসব দেশকে সহায়তা করছি, তাদের কাছ থেকে সেই ব্যয়ের অর্থ ফেরত চাই। আমরা বিশ্বের অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চলের নিরাপত্তা দিচ্ছি। এজন্য আমাদের বিপুল অর্থ ব্যয় হচ্ছে। তাই এই নিরাপত্তা সেবার বিনিময়ে আমাদের অর্থ পরিশোধ করা হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রয়োজনে নয়, বরং মিত্রদের নিরাপত্তার স্বার্থেই এ ভূমিকা পালন করছে ওয়াশিংটন। এ প্রসঙ্গে ইসরায়েল, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের নাম উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র 'খুবই কার্যকর ভূমিকা' পালন করেছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ