• ঢাকা
  • | |
Alifhostbd

টাঙ্গাইলে কূপে ছাগল উদ্ধার করতে গিয়ে নিহত ৪


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে নেমে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মধুপুরের গড়ের পাহাড়ি এলাকা সংলগ্ন টেলকির জলই গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু পুত্র নেইমার ম্রং এবং একই গ্রামের রতন নকরেক ও গ্যাব্রিয়েল নকরেক। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকার একটি পরিত্যক্ত কূপে একটি ছাগল পড়ে যায়। ছাগলটি উদ্ধার করতে প্রথমে কূপে নামেন গ্যাব্রিয়েল নকরেক। কিন্তু কূপের ভেতর যাওয়ার পর তার কোনো সাড়াশব্দ না পেয়ে বাইরে থাকা অপর তিনজন তাকে উদ্ধারের জন্য একে একে ভেতরে প্রবেশ করেন।

পরবর্তীতে চারজনের কারও কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং মধুপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কূপের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ