রংপুরে চার খুনের আলামত গেল ফরেনসিক ল্যাবে...
রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে ডিএনএ পরীক্ষার জন্য নিহত গণপতি চক্রবর্তী পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হলেও এখনো গ্রেপ্তার আসামিদের নমুনা নেওয়া হয়নি।