যশোর বোর্ডে পাশের হার ৬৬.২৭ শতাংশ
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
এ বছর যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে গড় পাসের হার ৬৬.২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন। গত বছরের তুলনায় এ বছর পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। এছাড়া শূন্য পাশের বিদ্যালয়ের সংখ্যাও বেড়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করা হয়।
যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুল মতিন বলেন, শিক্ষার্থীদের খাতার যথার্থ মূল্যায়ন হয়েছে। অসুস্থ প্রতিযোগিতা থেকে আমরা বেরিয়ে এসেছি। ইংরেজি ও গণিতে দুর্বলতার কারণে পাশের হার কমলেও ফলাফল সন্তোষজনক। তিনি আরও বলেন, শূন্য পাশের বিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত কমিটি করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বছর যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী। যার মধ্যে পাস করেছে ৮৮ হাজার ৯৭ জন। বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে ৩৪ হাজার ১৭ জন পরীক্ষার্থী। মানবিক বিভাগ থেকে ৪৪ হাজার ৮৩৪ জন ও বাণিজ্য বিভাগ থেকে ৯ হাজার ২৪৬ জন পরীক্ষার্থী পাশ করেছে।বাংলা সংবাদ
জিপিএ-৫ পাওয়াদের মধ্যে বিজ্ঞান বিভাগে ছেলে ৪ হাজার ৮০৯ জন ও মেয়ে ৫ হাজার ৩২৭ জন, মানবিক বিভাগে ছেলে ১৭৯ জন ও মেয়ে ৭৯২ এবং বাণিজ্য বিভাগে ছেলে ১৩৯ জন ও মেয়ে ২৩২ জন।
গত বছরের তুলনায় এ বছর পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। গত বছর গড় পাশের হার ছিলো ৭৩ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলো ১৫ হাজার ৪১০ জন। এ বছর শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে যশোর বোর্ডে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৬টি।
আপনার মতামত লিখুন :