রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না: ঢাকা দক্ষিণ প...
রাজধানীর রাজপথ দখল করে কোথাও হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তবে নিয়ম মেনে নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি। এ ক্ষেত্রে ফুটপাত পরিষ্কার রাখার দায়িত্বও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিতে হবে বলে উল্লেখ করেন প্রশাসক।