• ঢাকা
  • | |
Alifhostbd

শুরুটা আনন্দের, শেষটা নির্মম


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd





এক দিন কাদেরের জন্য নিজের রান্না করা মুরগির মাংস নিয়ে যায় পারুল। ফেরার পথে কাদের তাকে এগিয়ে দেয়। হুট করে বৃষ্টি নামলে তারা একটা গাছের নিচে দাঁড়ায়। এমন সময় একটা বাচ্চার কান্না শুনতে পায় তারা। বাগানের ভেতর কাঁথায় মোড়ানো ছোট্ট একটা বাচ্চাকে ভিজতে দেখে কাদের তাকে বাসায় নিয়ে যায়।

নিষ্পাপ শিশুটির মায়ায় পড়ে যায় কাদের। নিজের সন্তানের মত যত্ন করে তাকে। পারুল আপত্তি করলেও কাদের তাকে বুঝিয়ে রাজি করায়। দু’জন মিলে গোপনে বাচ্চাটাকে লালন পালন করে। কাদের তার মায়ের নামে বাচ্চার নাম রাখে পাখি।

এদিকে পারুলকে কাদেরের কাছ থেকে ফেরানোর অনেক চেষ্টা করে তার বাবা; কিন্তু পারুল অনড়। একসময় পারুলের বাবা মারা যায়। বিয়ে করে কাদেরের সঙ্গে সংসার শুরু করে পারুল। পাখিকে নিয়ে বেশ আনন্দেই কাটছিলো তাদের। একদিন হঠাৎ পাখি অজ্ঞান হয়ে পড়লে তাকে নিয়ে হাসপাতালে যায় তারা। এরপর শুরু হয় এক নির্মম অধ্যায়।

গল্পটা ‘পরাণপাখি’ নাটকের। রচনা ও পরিচালনায় মুহাম্মদ মিফাত আনান। এতে কাদের ও পারুলের ভূমিকায় অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ