কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন...
ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় অবস্থিত ‘আমান প্লাস্টিক কারখানা’য় এ আগুনের সূত্রপাত হয়।