• ঢাকা
  • | |
Alifhostbd

শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি: চিফ হুইপ


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

আগামীকাল ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের পর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন। বুধবার (১৯ আগস্ট) দুপুরে এমনটি জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম। বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠান হবে।

বর্ণাঢ্য এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

গত ২৪ জুলাই ‌‘শারীরিক ও মানসিক’ গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়েন মো. সাহাবুদ্দিন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ