ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্ক...
যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ও একটি নৌবাহিনীর যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র দুটি মার্কিন যুদ্ধজাহাজে আঘাত করেনি। এতে কোনো মার্কিন সেনাও আহত হননি।