এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2026 ইং
শেখ হাসিনার পক্ষে লন্ডনের আইনি পরামর্শদাতা সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স বৃহস্পতিবার দ্বিতীয় দফায় হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে। এই বার্তায় বাতিল হওয়া পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে কী কী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে, তা জানতে চাওয়া হয়েছে।
এবারের ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত আনুষ্ঠানিক ওকালতনামা যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে তার হয়ে আইনি সিদ্ধান্ত নেওয়ার বৈধ অনুমতি জমা দিয়েছে ম্যাট্রিক্স চেম্বার্স। এর আগে গত ৯ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ হাইকমিশনারের দপ্তরে ই-মেইল পাঠিয়েছিল সংস্থাটি। তবে প্রথম আবেদনের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত কোনো অনুমতিপত্র সংযুক্ত ছিল না।
ম্যাট্রিক্স চেম্বার্সের দাবি, গণমাধ্যমের খবরের মাধ্যমে তারা জানতে পেরেছে যে আগের ই-মেইলটি হাইকমিশন পেয়েছে। কিন্তু গত ১০ দিনে হাইকমিশনের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় দ্রুত প্রয়োজনীয় তথ্য জানাতে আবারও আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর দুদিন পরই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল ঘোষণা করে।
আপনার মতামত লিখুন :