• ঢাকা
  • | |
Alifhostbd

ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশিদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে। তার বরখাস্তের আদেশ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৮ আগস্ট মোহাম্মদ হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করে সরকার। ওই সময় হারুন অর রশিদসহ পুলিশের ১৮ কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়। 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ