• ঢাকা
  • | |
Alifhostbd

নতুন ঠিকানায় এসে সালাহর হুঙ্কার—তোমরা কি প্রস্তুত


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

তুর্কি ক্লাবে চুক্তি চূড়ান্ত করতে ইস্তাম্বুলে পৌঁছানোর পর ট্রাবজোনস্পোর সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস ও রাজকীয় অভ্যর্থনায় ভেসেছেন মোহামেদ সালাহ। সেখানে ‘মিশরের রাজাকে’ বলতে শোনা যায়, ‘ট্রাবজোন, তোমরা কি প্রস্তুত? আমি তোমাদের গর্জন শুনতে পাচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে।’

মিশরের হয়ে বিশ্বকাপ মিশন শেষ করার পর গ্রিসের মাইকোনোস দ্বীপে ছুটিতে ছিলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেখান থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পরই মূলত তাঁর এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়।

প্রাইভেট জেটে তোলা ছবিতে সালাহকে ট্রাবজোনস্পোরের জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়, যেখানে তাঁর নামের সাথে ভেসে উঠছিল ৬১ নম্বর জার্সি, যে সংখ্যাটি মূলত ট্রাবজোন শহর এবং ক্লাবটির ঐতিহাসিক প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। বিমান থেকে ভক্তদের উদ্দেশ্যে দেওয়া সালাহের একটি ভিডিওবার্তাও প্রকাশ করে ক্লাবটি।

মিশরীয় এই ফরোয়ার্ডের প্রথম পছন্দ ছিল নাকি তুর্কি জায়ান্ট বেসিকতাস। তবে গত সপ্তাহে ক্লাবটির সঙ্গে তাঁর আলোচনা থমকে যায়। এরপরই মঙ্গলবার রাতে ‘এক্স’-এ নিজেদের ১৯ লাখ অনুসারীর সামনে সালাহের সঙ্গে আলোচনার বিষয়টি প্রকাশ করে ট্রাবজোনস্পোর। একই সঙ্গে তাঁর ভ্রমণের সময়সূচি এবং বিমানবন্দরে অভ্যর্থনা আয়োজনের পরিকল্পনাও ভক্তদের জানিয়ে দেওয়া হয়।

তুর্কি ক্লাব ট্রাবজোনস্পোর প্রথমে লেখে, ‘জনসাধারণের জন্য বিজ্ঞপ্তি: পেশাদার ফুটবলার মোহামেদ সালাহকে আমাদের ক্লাবে স্থানান্তরের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।’

পরের পোস্টে তারা যুক্ত করে, ‘পেশাদার ফুটবলার মোহামেদ সালাহ, যাঁকে দলে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে, তিনি বুধবার, ৫ আগস্ট দুপুর ১২টায় ইস্তাম্বুল আতাতুর্ক বিমানবন্দরের জেনারেল অ্যাভিয়েশন টার্মিনালে এসে পৌঁছাবেন। একই দিন সন্ধ্যার দিকে তিনি ট্রাবজোনে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।’

এ ছাড়া ট্রাবজোনস্পোর ১৭ সেকেন্ডের একটি এআই ভিডিও শেয়ার করে, যেখানে ক্যামেরা মিশরীয় পিরামিড থেকে পাহাড় পেরিয়ে তাদের ৪১ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়াম 'পাপারা পার্ক'-এ গিয়ে থামে।

গত মার্চে যখন হঠাৎ করেই জানা যায়, চুক্তি বাড়ানোর পর এক বছর বাকি থাকতেই সালাহ লিভারপুল ছাড়ছেন—তখন থেকেই তাঁর ভবিষ্যৎ নিয়ে ফুটবল বিশ্বে প্রবল আগ্রহের সৃষ্টি হয়। ২০২৩ সালের গ্রীষ্মে আল-ইত্তিহাদ ১৫ কোটিপাউন্ডের বিশাল প্রস্তাব দেওয়ার পর অনেকেই ভেবেছিলেন সালাহের পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে সৌদি আরব।

তবে শেষ পর্যন্ত এই উইঙ্গারকে দলে ভিড়াতে যাচ্ছে ট্রাবজোনস্পোরই। তুর্কি এই ক্লাবটি গত মৌসুমে ফেনারবাচ ও চ্যাম্পিয়ন গালাতাসারাইয়ের পেছনে থেকে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে লিগ শেষ করেছিল।

২৫৫ গোল নিয়ে লিভারপুলের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সালাহ মার্চে দল ছাড়ার ঘোষণা দিলেও, অলরেডদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মৌসুম শেষ হওয়ার আগে অন্য কোনো ক্লাবের সঙ্গে আলোচনায় বসেননি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ