• ঢাকা
  • | |
Alifhostbd

পড়ালেখা বন্ধ করে সেই ২ তরুণ শুরু করে টিকটক, অবশেষে আটক


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd



নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে পার্কে গিয়ে খেলনা বন্দুক নিয়ে লোকজনকে ভয় দেখানোর ভিডিও ভাইরালের ঘটনায় দুই তরুণকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, মূলত টিকটক ভিডিও তৈরি করার জন্য ভিডিও তৈরি করেছিলেন তারা। প্রায় ৭ বছর আগে পড়ালেখা বন্ধ করে দুজনই টিকটক করতে শুরু করেছিলেন।


শনিবার (২৯ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী দুই তরুণকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বন্দর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি খেলনা বন্দুকও উদ্ধার করা হয়।

আটক দুই তরুণ হলেন, বন্দর বাজার এলাকার মো. শাহীন আহমেদের ছেলে লিমন তোহা (২২) এবং স্বপন মোল্লার ছেলে ইয়াসিন মোল্লা (২৩)।


সম্প্রতি এ দুই তরুণকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পার্কে খেলনা ‘বন্দুক’ হাতে ঘুরতে দেখায় যায়। ফেসবুকে ৩৫ সেকেন্ডের ওই ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে কালো রঙের লম্বা কুর্তা-পায়জামা ও মাথায় টুপি পরা দুই তরুণকে নারায়ণগঞ্জের সিটি নগর পার্কের বিভিন্ন স্থানে অস্ত্র হাতে ঘুরে বেড়াতে দেখা যায়। এ সময় তারা পথচারী, রিকশাচালক ও শিশুদের দিকে অস্ত্র তাক করেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা যায়, টিকটকের ‘ভাইবোন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম প্রকাশিত হয়, যা পরে লিমনের ইনস্টাগ্রাম ও ফেসবুক আইডিতেও শেয়ার করা হয়েছিল।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাওয়া বন্দুক দুটি আসলে খেলনার। টিকটকের ভিডিও বানানোর উদ্দেশ্যেই মূলত তারা এই দৃশ্য ধারণ করেছিলেন। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, লিমন ২০২৪ সালে এইচএসসি পাসের পর পড়াশোনা বন্ধ করে দেন এবং বিগত সাত বছর ধরে টিকটক করছেন। অন্যদিকে, ইয়াসিন ২০২২ সালে এসএসসি পাসের পর পড়াশোনা থেকে বিরত থেকে গত দুই বছর ধরে টিকটক ভিডিও তৈরি করছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ