• ঢাকা
  • | |
Alifhostbd

হিজবুল্লাহর পালটা হামলায় কোণঠাসা ইসরায়েলি সেনারা


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : May 15, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর একাধিক হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার (১৫ মে) গোষ্ঠীটির যোদ্ধারা এসব হামলা চালিয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে হিজবুল্লাহ তাদের সামরিক অভিযানের বিস্তারিত তুলে ধরে জানায়, মূলত বিভিন্ন সীমান্ত শহর এবং উপত্যকায় ইসরায়েলি সেনা সমাবেশ ও সামরিক যানগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

ইসরায়েলি বাহিনীর ওপর হামলায় হিজবুল্লাহ যেসব অস্ত্র ব্যবহারের দাবি করেছে সেসব অস্ত্রের মধ্যে রয়েছে রকেট, বিস্ফোরকবাহী ড্রোন, রাস্তার পাশে পুঁতে রাখা বোমা ও আর্টিলারি শেল বা কামানের গোলা।

স্থলপথে হামলার পাশাপাশি আকাশপথেও নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়েছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি। তারা দাবি করেছে, সারফেস-টু-এয়ার (ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য) ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সামরিক ড্রোনও ভূপাতিত করেছে তাদের যোদ্ধারা। সূত্র: আল-জাজিরা

আলোচিত শীর্ষ ১০ সংবাদ