• ঢাকা
  • | |
Alifhostbd

পর্নোগ্রাফি প্রতিষ্ঠানের জন্য এপস্টেইনের কাছে বিনিয়োগ চেয়েছিলেন কামী ক্লার্ক


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd


কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের সিইও দারিও আমোদেইয়ের স্ত্রী ও প্রধান উপদেষ্টা কামী ক্লার্ক একসময় দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কাছ থেকে বিনিয়োগ পাওয়ার চেষ্টা করেছিলেন। ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদন এবং সম্প্রতি প্রকাশিত এপস্টেইন ফাইলের ইমেইল তথ্য থেকে এ তথ্য জানা গেছে।


২০০৮ সালে নাবালিকা যৌন নিপীড়ন ও পতিতাবৃত্তিতে প্ররোচনার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন এপস্টেইন।


প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালের মার্চে সাহিত্য প্রতিনিধি জন ব্রকম্যানের মাধ্যমে এপস্টেইনের সঙ্গে কামী ক্লার্কের পরিচয় হয়। ব্রকম্যান তাদের একটি নৈশভোজে একত্রিত হওয়ার পরামর্শ দিয়েছিলেন।

এরপর এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ করেন কামী। ওই সময় তিনি নারীদের জন্য একটি ‘বিপ্লবী পর্ন কোম্পানি’ গড়ে তোলার পরিকল্পনা এবং প্রথম চারটি চলচ্চিত্রের চিত্রনাট্য এপস্টেইনের কাছে পাঠান। পাশাপাশি প্রকল্পটিতে বিনিয়োগের অনুরোধও করেন।


তবে এপস্টেইন ওই প্রস্তাবে সাড়া দেননি। এক ইমেইলে তিনি জানান, এ ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হতে চান না। পরবর্তী সময়ে ওই প্রকল্পে এপস্টেইন কোনো অর্থায়ন করেছিলেন—এমন প্রমাণও পাওয়া যায়নি।

কে এই কামী ক্লার্ক?
কামী ক্লার্ক আনুষ্ঠানিকভাবে অ্যানথ্রোপিকের কর্মী নন। তবে প্রতিষ্ঠানটির সিইও দারিও আমোদেইয়ের গুরুত্বপূর্ণ নেপথ্য উপদেষ্টা হিসেবে তিনি কাজ করেন। আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলন ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমোদেইয়ের সঙ্গে তাকে নিয়মিত দেখা যায়।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দাভোস সম্মেলন এবং সান ভ্যালির অ্যালেন অ্যান্ড কোম্পানির সম্মেলনেও আমোদেইয়ের সঙ্গে উপস্থিত ছিলেন কামী। সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এও স্বামীর সঙ্গে অংশ নেন তিনি।

প্রযুক্তি খাতে প্রভাবশালী সম্পর্ক
১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের নেভাদায় জন্ম নেওয়া কামী ক্লার্ক ২০১৪ সালের দিকে গুগলের সাবেক প্রধান নির্বাহী এরিক শ্মিটের সঙ্গে সম্পর্কে ছিলেন। পরে ২০২২ সালে দারিও আমোদেইকে বিয়ে করেন তিনি। 

২০১৬ সালে আমোদেই ওপেনএআইয়ে যোগ দেওয়ার সময়ও কামী তার স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ করছিলেন। ২০১৮ সালে কামীর মাধ্যমেই আমোদেইয়ের সঙ্গে এরিক শ্মিটের বৈঠক হয়। পরবর্তী সময়ে এ সম্পর্ক এআই খাতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ২০২০ সালের শেষ দিকে আমোদেই ওপেনএআই ছেড়ে অ্যানথ্রোপিক প্রতিষ্ঠা করেন। এরপর এরিক শ্মিট প্রতিষ্ঠানটির অন্যতম বিনিয়োগকারী হন।

২০২১ সালের মে মাসে অ্যানথ্রোপিকের ১২ কোটি ৪০ লাখ ডলারের সিরিজ-এ ফান্ডিং রাউন্ডেও শ্মিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ