• ঢাকা
  • | |
Alifhostbd

ইসরায়েলকে বন্ধু বলায় অস্ট্রেলিয়া সরকারের তীব্র সমালোচনা সিনেটরের


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : May 19, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

গাজা অভিমুখে যাওয়ার চেষ্টাকারী একটি মানবিক ফ্লোটিলার ওপর সর্বশেষ হামলায় আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের ‘জলদস্যুতা ও অপহরণের’ ঘটনায় অস্ট্রেলিয়া সরকারের প্রতিক্রিয়ার তীব্র নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ান গ্রিনস সিনেটর মেহরিন ফারুকি।

এক বিবৃতিতে সিনেটর ফারুকি বলেন, এটি বোধগম্য নয় যে, দুই বছরের গণহত্যার পরও এই লেবার সরকার এখনও ইসরায়েলকে বন্ধু বলে। এমনকি অস্ট্রেলিয়ার নাগরিকদের বন্দি করাও দৃশ্যত তাদের কাছে কোনো রেড লাইন (চূড়ান্ত সীমা) নয়। অস্ট্রেলিয়া সরকারের এমন অবস্থানকে 'ভয়ংকর' বলে উল্লেখ করেন তিনি।

সিনেটর মেহরিন ফারুকি আরও যোগ করেন, আমরা জানি ইসরায়েলের নিষ্ঠুরতার কোনো সীমা নেই, তারা যেসব আইন ভঙ্গ করবে তারও কোনো সীমা নেই। আমাদের হৃদয় ও প্রার্থনা এই ফ্লোটিলায় থাকা সাহসী অস্ট্রেলিয়ান এবং তাদের সঙ্গীদের সাথে রয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, আমাদের সরকারের নিষ্ক্রিয়তা এবং সহযোগিতার মুখে, এই সাহসী মানবিক কর্মীরা রুখে দাঁড়িয়েছেন এবং বলেছেন অনেক হয়েছে, আর নয়। আমরা তাদের ভুলতে পারি না, এবং আমাদের কণ্ঠস্বরকে অবশ্যই যতটা সম্ভব জোরালো করতে হবে। সূত্র: আল-জাজিরা

আলোচিত শীর্ষ ১০ সংবাদ