• ঢাকা
  • | |
Alifhostbd

সাড়ে ৭ বছরে অস্ট্রেলিয়ার মাঠে বাংলদেশই সেরা


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

জশ হেজেলউডের শর্ট বলে কট বিহাইন্ড হলেন ইবাদত হোসেন চৌধুরি। ৪২৬ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস। আর স্কোরবোর্ডে বাংলাদেশের রানের পাশে জ্বলজ্বল করছে ১৩৮ ওভার। যার সৌজন্যে অস্ট্রেলিয়ার মাঠে দারুণ এক কীর্তিও অর্জন করেছে তারা।

টেস্ট ক্রিকেটে সাড়ে ৭ বছরে অস্ট্রেলিয়ার মাঠে সফরকারী কোনো দলের সর্বোচ্চ ওভার খেলার রেকর্ড গড়েছে বাংলাদেশ। এরপর প্রায় ৯১ মাস ও ৭২ ইনিংসে আর কোনো বিদেশি দল অস্ট্রেলিয়ার মাঠে এত লম্বা সময় ব্যাট করতে পারেনি।

২০১৯ সালের জানুয়ারিতে সিডনি টেস্টে ১৬৭.২ ওভার খেলেছিল ভারত। এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউ জিল্যান্ড, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো অস্ট্রেলিয়ায় টেস্ট খেললেও কেউই ১৩৫ ওভার পার করতে পারেনি।

এবার প্রায় ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে খেলতে গিয়ে প্রথম ইনিংসেই সেটি করে দেখাল বাংলাদেশ। যার বড় কারিগর বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ১৯৭ বলে ১০১ রান করেছেন তিনি। 

এছাড়া সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১৫৪ বলে ৬৫, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১২৬ বলে ৮৪ রানের ইনিংস খেলেছেন। ফিফটি না পেলেও ৯৫ বলে ৪৯ রানের ইনিংস খেলে অবদান রেখেছেন মুমিনুল হক।

সবাইকে চমকে দিয়ে ৮ নম্বরে নেমে ৯২ বল খেলেছেন হাসান মাহমুদ। তার ব্যাট থেকে এসেছে ১৪ রান। এছাড়া শেষ দিকে তাইজুল ইসলাম ২৩ বলে ১৭ ও তাসকিন আহমেদ ৩২ বলে ১৪ রান করে দলকে বিশাল লিড এনে দিতে ভূমিকা রেখেছেন। 

অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ রানে গুঁড়িয়ে দেওয়ায় বাংলাদেশের লিড ২২৮ রানের। অর্থাৎ ২২৮ রান পার করে তারপর বাংলাদেশকে লক্ষ্য দিতে হবে স্বাগতিকদের।

লম্বা ইনিংসের কীর্তি গড়ার দিনে একটু আক্ষেপও আছে বাংলাদেশের। মাত্র ১ রানের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে পারেনি তারা।

২০০৬ সালের ফতুল্লা টেস্টে শাহরিয়ার নাফীসের সেঞ্চুরির সৌজন্যে ৪২৭ রান করেছিল বাংলাদেশ। স্রেফ ১ রানের জন্য সেটি ছুঁতে পারেনি এবার।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ