এসএসসিতে সিলেট বোর্ডে পাসের হার ৫৮.৩৩ শতাংশ
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসিস) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। গত বছর থেকে পাসের হার ১০ দশমিক ২৪ শতাংশ কমেছে।
গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন।
গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ বেশি পেয়েছে ২২২ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪ পরীক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) এই ফলাফল ঘোষণা করেন বোর্ড সচিব চৌধুরী মামুন আকবর। এসময় উপস্থিত ছিলেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন।
এবার সিলেট বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় ৮৯ হাজার ৬৮৬ জন শিক্ষার্থীর মধ্যে ৮৯ হাজার ৭৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫১ হাজার ৯৫৭ জন। গড় পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ।
পাসের হারের দিক থেকে এগিয়ে মেয়েরা। বোর্ডে ৩৫ হাজার ৬০৭ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে ৩৫ হাজার ৪৩৮ জন অংশ নিয়ে পাস করে ১৯ হাজার ৮৮৯ জন এবং ফেল করেছে ১৫ হাজার ৫৪৯ জন।
৫৪ হাজার ৭৯ মেয়ে পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার৬৪১ জন অংশ নিয়ে পাস করেছে ৩২ হাজার ৬৮ জন। আর ফেল করেছে ২১ হাজার ৫৭৩ জন।
আপনার মতামত লিখুন :