• ঢাকা
  • | |
Alifhostbd

৬০ দিনের মধ্যে চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপে সম্মত ইরান-যুক্তরাষ্ট্র


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার প্রথম অধিবেশন শেষ হয়েছে। মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ১২ ঘণ্টাব্যাপী চলা ম্যারাথন এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। খবর আল জাজিরার।

পাকিস্তান ও কাতারের পক্ষ থেকে প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সব পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সমঝোতা স্মারকের ভিত্তিতে এগিয়ে যেতে উভয় পক্ষ সম্মত হয়েছে। চলতি সপ্তাহজুড়ে সুইজারল্যান্ডে টেকনিক্যাল আলোচনা অব্যাহত থাকবে।

বিবৃতিতে জানানো হয়, মধ্যস্থতা প্রক্রিয়ার ওপর রাজনৈতিক তদারকি নিশ্চিত করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পারমাণবিক ইস্যু, নিষেধাজ্ঞা-সংক্রান্ত বিষয়, পর্যবেক্ষণ এবং বিরোধ নিষ্পত্তি নিয়ে কাজ করার জন্য একাধিক উপদলও গঠন করা হয়েছে।

এ ছাড়া আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপ নির্ধারণেও কমিটি সম্মত হয়েছে।

এর পাশাপাশি একটি যোগাযোগ ব্যবস্থা স্থাপনে সম্মত হয়েছে সব পক্ষ। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো এবং আগামী ৬০ দিন বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালিটি উন্মুক্ত রাখতে এ উদ্যোগ নেয়া হচ্ছে।

এদিকে লেবাননের পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে একটি ‘ডি-কনফ্লিকশন সেল’ গঠনের বিষয়েও একমত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। একই সঙ্গে লেবাননের ভূখণ্ডে সব ধরনের সামরিক অভিযান বন্ধের ব্যাপারেও সম্মতি হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ