• ঢাকা
  • | |
Alifhostbd

ইরান যুদ্ধে ট্রাম্প ‘পরাজিত’: মার্কিন সিনেটর


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ইরানের সঙ্গে যুদ্ধ চালাতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের সিনেটর ক্রিস মারফি। তাঁর দাবি, এই সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, ততই যুক্তরাষ্ট্র দুর্বল হচ্ছে এবং ইরান শক্তিশালী হচ্ছে।

সোমবার (১০ আগস্ট) এনবিসির বরাতে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, এক সাক্ষাৎকারে ক্রিস মারফি বলেন, যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার জন্য ‘খারাপ চুক্তি’ হলেও তিনি তা সমর্থন করবেন। তাঁর মতে, আলোচনা থমকে থাকায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় চালু করার ব্যয় প্রতিদিনই বাড়ছে।

দ্য ওয়াশিংটন টাইমসের তথ্য অনুযায়ী, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়ে আসছে ইরানি কর্মকর্তারা।

ক্রিস মারফি বলেন, যুদ্ধের অবসান ঘটানো জরুরি।

কারণ যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, যুক্তরাষ্ট্র তত দুর্বল হচ্ছে এবং ইরান আরও শক্তিশালী হচ্ছে। একই সঙ্গে নিত্যপণ্যের দাম ক্রমাগত বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষও ক্ষতির মুখে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

মারফি আরও বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নতুন কোনো অর্থায়নে তিনি সমর্থন দেবেন না। তবে সংঘাত শেষ হওয়ার পর মার্কিন অস্ত্রের মজুত পুনরায় পূরণ বা পুনর্বাসনের উদ্যোগে তিনি সমর্থন দেবেন।

সূত্র: আনাদোলু এজেন্সি, এনবিসি ও দ্য ওয়াশিংটন টাইমস

আলোচিত শীর্ষ ১০ সংবাদ