• ঢাকা
  • | |
Alifhostbd

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে: রিজভী


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন,  জনগণের সমর্থন নিয়ে সরকার সেই অপচেষ্টা মোকাবিলা করবে।

বুধবার (২৪ জুন) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, যারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে।

তিনি বলেন, জুলাইয়ের গণহত্যাকারীদের বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। এই বিচার সম্পন্ন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

চীনের সঙ্গে বিএনপির ঐতিহাসিক সম্পর্ক উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে বিনিয়োগ ঘাটতি কমে আসবে। বিনিয়োগের ক্ষেত্রে দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

রিজভী বলেন, বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য। একটি গোষ্ঠি দেশকে অস্থিতিশীল করতে চায় জানিয়ে রিজভী বলেন, বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোন কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।

বিরোধীদলের সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে। অথচ তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ