• ঢাকা
  • | |
Alifhostbd

৩ বছর ও ৮ ম্যাচ পর অবশেষে জিতল পাকিস্তান


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

দেশের বাইরেও যে টেস্ট জেতা যায়, তা অনেকটা ভুলেই গিয়েছিল পাকিস্তান। অবশেষে তিন বছরের বেশি সময় পর সেই তৃপ্তি পেল তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অনায়াস জয়ই পেল বাবর আজমের দল।

ত্রিনিদাদে বুধবার রাতে শেষ হওয়া ম্যাচে ৮ উইকেটে জিতেছে পাকিস্তান। স্বাগতিকদের দেওয়া ৭৫ রানের লক্ষ্য ছুঁতে খুব একটা বেগ পায়নি তারা।

এই জয়ে তিন বছরের বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটাল পাকিস্তান। বিদেশের মাঠে এর আগে তাদের সবশেষ জয় ছিল ৮ ম্যাচ আগে, ২০২৩ সালের জুলাইয়ে, শ্রীলঙ্কার বিপক্ষে। সেবারও অধিনায়ক ছিলেন বাবর।

এবার অধিনায়ক হিসেবে ফিরে প্রথম ম্যাচটি হারলেও, দ্বিতীয় ম্যাচেই দলকে দেশের বাইরে জয়ের স্বাদ পাওয়ালেন দেশটির অন্যতম সেরা ব্যাটার। দুই ম্যাচে ১৯৩ রান করে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন বাবর।

পাকিস্তানের জয়ে ১-১ ব্যবধানে শেষ হয়েছে সিরিজ। এ নিয়ে দুই দলের সবশেষ তিনটি সিরিজই শেষ হলো ১-১ ড্রয়ে।

ম্যাচের তৃতীয় দিনই মূলত সব কাজ এগিয়ে রেখেছিল পাকিস্তান। ৬ উইকেটে ১০৩ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নেমে আর মাত্র ১৪ রান যোগ করতে পারে ক্যারিবিয়ানরা। চোটের কারণে ব্র্যান্ডন কিং নামতে না পারায় ৯ উইকেটেই সমাপ্তি ঘটে তাদের ইনিংসের।

সব মিলিয়ে মাত্র ১৮ রানের মধ্যে শেষের ওয়েস্ট ইন্ডিজ তাদের ৬ উইকেট হারিয়ে ফেলায় পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৭৫ রানের।

ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপকে নাচিয়ে ৪টি করে উইকেট নেন সাজিদ খান ও আলি উসমান।

ছোট লক্ষ্যে ইমাম উল হক (৯) তেমন কিছু করতে পারেননি। আরেক ওপেনার আজান আওয়াইস (১৮) ফিরে যান দলের ৪২ রানের মাথায়।

পরে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান বাবর ও আব্দুল্লাহ শফিক। দুজনই ২৪ রান করে অপরাজিত থাকেন।

এর সঙ্গে প্রথম ইনিংসে ১৬১ রানের অপরাজিত ইনিংস খেলায় ম্যাচ সেরার পুরস্কার জেতেন শফিক।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ