• ঢাকা
  • | |
Alifhostbd

পিরোজপুরে বেইলি সেতু ভেঙে আলুবোঝাই ট্রাক খালে


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ইউনিয়নে একটি বেইলি সেতু ভেঙে আলুবোঝাই ট্রাক খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর থেকে পাথরঘাটার সঙ্গে ঢাকা, বরিশাল ও খুলনাসহ বেশ কয়েকটি রুটের সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর থেকেই ট্রাকের চালক ও তার সহকারী পলাতক রয়েছেন।

বুধবার (১০ জুন) রাত আনুমানিক ৩টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের সাফা ইউনিয়নের দেবীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে আলুবোঝাই একটি ট্রাক মঠবাড়িয়ার উদ্দেশ্যে আসছিল। রাত ৩টার দিকে দেবীপুর এলাকায় পৌঁছানোর পর ট্রাকটি বেইলি ব্রিজ অতিক্রম করার সময় হঠাৎ সেটি ধসে পড়ে। এতে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। 

বেইলি ব্রিজটি দেবীপুরসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপসহ বিভিন্ন যানবাহনের চালক এবং অসংখ্য পথচারী দুর্ভোগের শিকার হচ্ছেন। ব্রিজটি বন্ধ থাকায় সাধারণ মানুষকে বাধ্য হয়ে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে, যার ফলে সময় ও খরচ দুটোই বেড়ে গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার জানান, ঢাকা-পাথরঘাটা মহাসড়কের ভেঙে যাওয়া বেইলি ব্রিজটির ধারণক্ষমতা ছিল ২০ মেট্রিক টন। কিন্তু আলুবোঝাই ট্রাকটির ওজন এর চেয়ে অনেক বেশি থাকায় ব্রিজটি ভেঙে পড়েছে। বিষয়টি ইতোমধ্যে জেলার সড়ক ও জনপথ (রোডস অ্যান্ড হাইওয়ে) বিভাগকে অবগত করা হয়েছে। তারা ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দ্রুত ব্রিজটি মেরামতের উদ্যোগ গ্রহণ করবেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ