এসএসসিতে কমেছে জিপিএ-৫ ও পাসের হার
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।
এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ০৪ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ।
অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। ফলে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৯ হাজার ৯ জন।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হয়েছে। সকাল সোয়া ১০টায় সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
ফলাফল প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ বছরের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫-দুই সূচকেই গত বছরের তুলনায় নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফলে পাসের হার কমার পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে এবারের এসএসসি ফলাফলে শিক্ষার্থীদের সাফল্যের চিত্রে গত বছরের তুলনায় কিছুটা পরিবর্তন এসেছে।
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শুরু হয়েছে ফল নিয়ে আলোচনা। কেউ কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দিত, আবার কেউ প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ায় হতাশ।
আপনার মতামত লিখুন :