• ঢাকা
  • | |
Alifhostbd

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। ম্যাচের ১৭তম মিনিটে গোল করে তিনি কেবল আর্জেন্টিনাকে এগিয়ে নেননি, বরং ফুটবল ইতিহাসের পাতায় লিখিয়েছেন নতুন নতুন সব রেকর্ড।

বুধবার (১৭ জুন) সকালে কানসাস সিটিতে আলবিসেলেস্তেদের হয়ে বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামার সঙ্গে সঙ্গেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামার কীর্তি গড়েছেন ৩৮ বছর বয়সী মেসি। 

এখানেই থামেননি রেকর্ড আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা ফুটবলার। আলজেরিয়ার জালে বল পাঠিয়ে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায় পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর পর পাঁচ বিশ্বকাপে গোল করেছেন তিনি।

২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করেছেন মেসি। একমাত্র ২০১০ সালে কোনো গোল করতে পারেননি তিনি। এছাড়া দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলার এক অনন্য মাইলফলকও স্পর্শ করেছেন লিওনেল মেসি। 

এই তালিকায় রয়েছেন স্রেফ দুজন কিংবদন্তি। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের বাদের আল-মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন এলএমটেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ