এমবাপের জোড়া গোল, নকআউটে ফ্রান্স
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখলেন কিলিয়ান এমবাপে। আরও একবার তিনি পেলেন জোড়া গোলের স্বাদ। সঙ্গে উসমান দেম্বেলেও জালের ঠিকানা খুঁজে নিলে ইরাককে সহজেই হারাল ফ্রান্স।
ফিলাডেলফিয়ায় বজ্রবৃষ্টির কারণে প্রায় ৪ ঘণ্টা ধরে হওয়া খেলায় ইরাককে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এই জয়ে 'আই' গ্রুপ থেকে নিশ্চিত হয়ে গেছে ফ্রান্সের নকআউটের টিকিট।Sports
এটি ছিল ফ্রান্সের হয়ে এমবাপের শততম ম্যাচ। জোড়া গোল করেই ম্যাচটি রাঙিয়েছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। দুই ম্যাচে তার গোল হয়ে গেল ৪টি। জোড়া অ্যাসিস্টে উজ্জ্বল ছিলেন মাইকেল অলিস। এক গোলের পাশাপাশি দেম্বেলে করেন এক অ্যাসিস্ট।
পরিষ্কার ফেভারিট হিসেবে ম্যাচটি শুরু করা ফ্রান্স পুরো ম্যাচে ইরাককে তেমন সুযোগই দেয়নি। ম্যাচ জুড়ে মোটে ৪টি শট করতে পারে ইরাক। দুটিই ছিল লক্ষ্যভ্রষ্ট। বিপরীতে ফ্রান্সের গোলের জন্য শট ছিল ১৯টি। যার মধ্যে লক্ষ্যে থাকে ৫টি।
ম্যাচের ১৪ মিনিটে বল নিয়ে এগিয়ে যান এমবাপে নিজেই। ডান পাশ দিয়ে মাইকেল অলিসের দিকে বল এগিয়ে দেন তিনি। প্রথমে ডিফেন্ডারের পায়ে লাগলেও পরে সেটি পেয়ে যান অলিস।
ফিরতি বল দিতে সময় নেননি অলিস। কিছুটা কাট-ব্যাক করে বাম পায়ের জোরাল শটে ইরাকের জাল কাঁপান এমবাপে। বিশ্বকাপে এটি ছিল। তার ১৫তম গোল। যার সৌজন্যে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর পাশে বসেন ফ্রান্স অধিনায়ক।
এমবাপের গোলের কিছুক্ষণ পরেই আকাশ ভেঙে বৃষ্টি নামে ফিলাডেলফিয়ায়। তবে বজ্রপাত না থাকায় খেলা চালিয়ে নেন রেফারি। স্বাভাবিকভাবেই ফ্রান্সের খেলার ছন্দে কিছুটা ধাক্কা দেয় বৃষ্টি।তাই প্রথমার্ধে আর তেমন জোরাল আক্রমণ করতে পারেনি ফ্রান্স।
এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর মাঝেই বজ্রবৃষ্টি শুরু হলে প্রটোকল অনুযায়ী খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেন ম্যাচ অফিসিয়ালরা।
পরিস্থিতি অনুকূলে না আসায় প্রায় ২ ঘণ্টা ১০ মিনিট অপেক্ষার পর আবার শুরু হয় খেলা। দ্বিতীয়ার্ধে গোলের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি ফ্রান্সের।
ম্যাচের ৫৪ মিনিটে ইরাকের রক্ষণের ভুলেই ব্যবধান বাড়ায় ইরাক। ডি-বক্সের ভেতরে গোলকিপারের উদ্দেশ্যে বল এগিয়ে দেন জায়েদ তাহসিন। কিন্তু সেটি ঠিকঠাক ধরতে পারেননি গোলকিপার আহমেদ বাসিল। ফলে বল চলে যায় উসমান দেম্বেলের পায়ে।
বল পেয়ে ফাঁকায় থাকা এমবাপের উদ্দেশে পাস দেন দেম্বেলে। আলতো ছোঁয়ায় জালে পাঠিয়ে ফিফা বিশ্বকাপে ১৬তম গোল করেন এমবাপে। যার সৌজন্যে স্পর্শ করেন মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড। তার সামনে এখন শুধু লিওনেল মেসি (১৮)।
এরপর ৬৬ মিনিটে দেম্বেলে নিজেই পান জালের দেখা। মাইকেল অলিসের কাছ থেকে বল পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে বিশ্বকাপে নিজেদের প্রথম গোলটি করেন দেম্বেলে।
ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি দুই দল। তবে তিন গোলের জয়েই নকআউট পর্ব নিশ্চিত হয় ফ্রান্সের।
আপনার মতামত লিখুন :