• ঢাকা
  • | |
Alifhostbd

হজ করতে এবার সৌদি গেছেন ১৫ লাখের বেশি বিদেশি


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : May 23, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

মধ্যপ্রাচ্যে বিরাজমান যুদ্ধাবস্থা ও বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটা সত্ত্বেও পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এবার সৌদি আরবে সমবেত হয়েছেন ১৫ লাখেরও বেশি বিদেশি। শনিবার (২৩ মে) ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, এবার বিদেশি হজযাত্রীর সংখ্যা গত বছরের রেকর্ডও ছাড়িয়ে গেছে।

আর্থিকভাবে সামর্থ্যবান মুসলিমদের জন্য ফরজ এই ইবাদতটি প্রতি বছর আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজে পালিত হয়।

হজযাত্রীদের এই বিশাল সমাগম এমন এক সময়ে ঘটছে, যখন মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি পার করে এসেছে। পবিত্র রমজান মাস চলাকালে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়। জবাবে ইরানও সৌদি আরবসহ অন্যান্য আরব দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালালে পুরো মধ্যপ্রাচ্য কার্যত অচল হয়ে পড়ে এবং হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়।

তবে এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনে এয়ারলাইনসগুলো দ্রুত তাদের ফ্লাইট পুনরায় চালু করে। এসব যুদ্ধাবস্থা, যোগাযোগ বিচ্ছিন্নতা ও নানা বাধা উপেক্ষা করেই এবার লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম হজের উদ্দেশ্যে সৌদি আরবে উপস্থিত হয়েছেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ