• ঢাকা
  • | |
Alifhostbd

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, তা পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারকসহ প্রসিকিউশন টিম।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত এ স্থাপনা পরিদর্শন করা হয়।

পরিদর্শনকারী দলে ছিলেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ ছাড়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা এবং আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে অংশ নেন।

এর আগে ২১ জুলাই প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১ এ পরিদর্শনের সিদ্ধান্ত নেয়। সেদিন চিফ প্রসিকিউটর র‍্যাব, ডিজিএফআই ও ডিবির কথিত গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের আবেদন করেন।

আবেদনে আওয়ামী লীগের টানা শাসনামলে এসব স্থাপনায় বিরোধী মতাদর্শের ব্যক্তিদের তুলে নিয়ে নির্যাতন ও গুমের অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদনে এসব অভিযোগ প্রসিকিউশনের বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ