• ঢাকা
  • | |
Alifhostbd

শেষ ৩২-এ মরক্কোকে পেল নেদারল্যান্ডস


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

শক্তিমত্তার বিচারে নেদারল্যান্ডসের চেয়ে যোজন-যোজন পিছিয়ে তিউনিশিয়া। গ্রুপ পর্বের শেষ খেলায় তাই প্রত্যাশিত ফলই হয়েছে। তিউনিশিয়াকে হারিয়ে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে উঠেছে ডাচরা। যেখানে তাদের মোকাবিলা করতে হবে ‘সি’ গ্রুপের রানার্সআপ মরক্কোকে।

শুক্রবার ভোরে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে তিউনিশিয়ায়াকে ৩-১ গোলে হারায় নেদারল্যান্ডস। তিন খেলায় দুই জয় এবং এক ড্রয়ে ৭ পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। আর তিন ম্যাচেই পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে তিউনিশিয়া। 

এর আগে সুইডেনের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে ৫-১ ব্যবধানে এবং পরের ম্যাচে জাপানের বিপক্ষে ৪-০ গোলে হারে তিউনিশিয়া। তিন ম্যাচে মোট ১২ গোল হজম করে বিশ্বকাপ অভিযান শেষ করল হার্ভে রেনার্ডের দল। এ নিয়ে মোট সাতবার বিশ্বকাপে অংশগ্রহণ করে একবারও গ্রুপ পর্ব পার হতে পারল না আফ্রিকা মহাদেশের দেশটি।

আর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্রয়ে ‍শুরু, এরপর পরের ম্যাচে সুইডেনকে ৫-১ গোলে হারায় নেদারল্যান্ডস। সর্বশেষ বিশ্বকাপে শেষ আটে শেষ করা নেদারল্যান্ডস আজ তিউনিশিয়াকে হারাল ৩-১ ব্যবধানে।

যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে এদিন খেলার তৃতীয় মিনিটেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তিউনিশিয়া। চার মিনিট পর নেদারল্যান্ডসের লিড দ্বিগুণ করেন ব্রায়ান ব্রোবি। এরপরও ডাচরা একের পর এক আঘাত হেনেছে তিউনিশিয়া শিবিরে। তবে গোলের দেখা আর মেলেনি। শেষ পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নেদারল্যান্ডস।

বিরতি থেকে ফেরার পর দৃশ্যপট কিছুটা বদলে যায়। নেদারল্যান্ডসের রক্ষণের পরীক্ষা নিতে থাকে তিউনিশিয়ার ফরোয়ার্ডরা। ৫৪ মিনিটে হাজেম মাসতুরির গোলে ব্যবধান কমায় তিউনিশিয়া। তবে ৬২ মিনিটে কর্নার থেকে হেডে নেদারল্যান্ডসের ব্যবধান ৩-১ করেন ইয়ান পল ফন হেক। 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ