• ঢাকা
  • | |
Alifhostbd

এদেশের মানুষ কখনোই জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : May 20, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের মানুষ কখনোই জামায়াতকে ক্ষমতায় আনবে না বলে মন্তব্য করেছেন। এ সময় জামায়াত ১৯৭১ এ স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, মানুষকে অত্যাচার করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

আজ (বুধবার, ২০ মে) দুপুরে ঠাকুরগাঁও এ ১৯৮০ সাল থেকে বন্ধ থাকা ঠাকুরগাঁও বিমানবন্দরের পরিত্যক্ত রানওয়ে পরিদর্শন শেষে এ কথা জানান বিএনপি মহাসচিব।

এসময় জুলাই সনদ নিয়ে বিএনপির বিরুদ্ধে কিছু গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘একটা দল আছে ধর্মের নামে রাজনীতি করে আর মিথ্যা কথা বলে।’

বক্তব্যে বিএনপি জুলাই সনদ ও সংস্কার তৈরি করেছে বলে দাবি করেন বিএনপির এ শীর্ষ নেতা। ঠাকুরগাঁওয়ে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের প্রতি আহবানও জানান স্থানীয় সরকার মন্ত্রী। একই অনুষ্ঠানে এক বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর প্রক্রিয়া শুরুর আশ্বাস দেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী।
এর আগে সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাই অনুষ্ঠানে যোগ দিয়ে আবেগঘন বক্তব্য দেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমি সব সময় আপনাদের বলেছিলাম—এটি আমার শেষ নির্বাচন। আমি আবারও বলছি—এটি হয়তো আমার শেষ নির্বাচন। নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, সেগুলো রক্ষা করতে চাই।’

আলোচিত শীর্ষ ১০ সংবাদ