• ঢাকা
  • | |
Alifhostbd

গার্মেন্টসে চাকরির প্রলোভনে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd




মুন্সীগঞ্জের সিরাজদিখানে গার্মেন্টসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৫ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আনোয়ার হোসেন রাজু নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কিশোরীর মা বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে থানা-পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কিশোরীর মা প্রায় দুই মাস ধরে ওই এলাকায় স্বপন ঢালীর গরুর খামারে নিজের মা, সৎ বাবা ও বোনের সঙ্গে বসবাস করছিলেন। 

এ সময় কাজের জন্য তিনি সুমন ঢালীর সঙ্গে আলোচনা করেন। পরে আনোয়ার হোসেন রাজুর সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তিনি তার গার্মেন্টসে কাজ পান। এরপর তার মেয়েকেও অফিসের কাজে সহযোগিতার কথা বলে অভিযুক্তের ব্যক্তিগত কার্যালয়ে নেওয়া হয়।

এজাহারে অভিযোগ করা হয়, গত ১০ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিন কিশোরীকে অভিযুক্তের ব্যক্তিগত কার্যালয়ে কাজের কথা বলে আটকে রাখা হয়। তখন বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন কিশোরীর মা।

অভিযোগ অনুযায়ী, সর্বশেষ ১২ নভেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে কিশোরীর চিৎকার শুনে বিষয়টি জানাজানি হয়। পরে অভিযুক্তের গাড়িচালকের মাধ্যমে খবর পেয়ে কিশোরীর মা সেখানে গিয়ে মেয়েকে উদ্ধার করেন। পরে মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে তিনি থানায় মামলা করেন।

সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ