• ঢাকা
  • | |
Alifhostbd

আওয়ামী লীগ ব্যাক করেনি,তারা ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : May 20, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ ব্যাক করেনি, বরং ব্যাক করেছে তাদের দম্ভ। বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল তার পোস্টে উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।’

এর আগে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ফিরে আসা প্রসঙ্গে মঙ্গলবার (১৯ মে) ফেসবুকে পৃথক দুটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। এর মধ্যে একটি পোস্টে তিনি লেখেন, ‘লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে।’ পরবর্তীতে নিজের এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে মাহফুজ আলম বলেন, বর্তমান সময়ে সকল নিপীড়নের বিরুদ্ধে এবং নিপীড়িত মানুষের পক্ষে অবস্থান নেওয়াই প্রধান দায়িত্ব হওয়া উচিত।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ