• ঢাকা
  • | |
Alifhostbd

আমার মনে হয় ঢাকা শহরে থাকবো না, বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  ঢাকা শহরের জন্য একটা ভয়াবহ বিপদ নিয়ে আসছে যে কোনোদিন যদি ভূমিকম্প কিছু হয়, তাহলে শহর তলিয়ে যাবে। এখানকার পানি খুব ভয়াবহ। আজকাল আমার নিজেরই মনে হয় আমি ঢাকা শহরে থাকবো না। শহরের বাইরে গিয়ে থাকবো। কারণটা এটা বাসযোগ্য মনে হয় না।

শনিবার (৬ জুন) রাজধানীর পুরানা পল্টনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়েজিত 'দক্ষিণের জানালা' শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঘর থেকে বেরোলে নিঃশ্বাস নেওয়ার অক্সিজেনটা পর্যন্ত দূষিত। পাবলিক হাসপাতালের মধ্যে ঢোকাই যাবে না। প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। 

কলেজে থাকতে বুড়িগঙ্গাতে নৌকায় চড়ে ঘুরে বেড়াতেন উল্লেখ করে তিনি আরও বলেন, এখন সেই বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না। এত দূষিত, দুর্গন্ধ। আমার কাছে মনে হয় ঢাকা শহরের সব রোগগুলোর মূলে বোধহয় এই বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার পানি। শীতললক্ষ্যার প্রায় একই অবস্থা শুরু হয়েছে।

শহরের কাঠামোগত পরিবর্তনগুলোকে আরও পরিকল্পনা মাপিক হতে হবে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, পরিকল্পনাটা সঠিক নিতে হবে। নদীগুলোকে বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। অথচ তাদের এতো প্রজেক্ট হয়। এই বুড়িগঙ্গাকে পলিউশন মুক্ত করার কোনো প্রজেক্ট তৈরি হয় না।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ