প্রতি রাতে মেয়ের মন খারাপের গল্প শোনেন রণবীর...
বাবা-মেয়ের মিষ্টি সম্পর্কের এক সুন্দর উদাহরণ রণবীর কাপুর ও তার মেয়ে রাহা। কাজের ব্যস্ততা যতই থাকুক না কেন, মেয়ের জন্য সময় বের করে নিতে ভোলেন না বলিউডের এই অভিনেতা। প্রতিদিন রাতে রাহার সঙ্গে সময় কাটানোর পাশাপাশি একটি বিশেষ অভ্যাসও গড়ে তুলেছেন তিনি।