• ঢাকা
  • | |
Alifhostbd

বাজেটকে উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত বললো এনসিপি


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এই বাজেটকে একটি উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত বাজেট হিসেবে আখ্যায়িত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১১ জুন) এনসিপির ছায়া বাজেট কমিটি প্রধান ড. আতিক মুজাহিদ এক বিবৃতিতে এ কথা বলেন।

তিনি বলেন, সরকার প্রায় ২ দশমিক ৫ লাখ কোটি টাকার ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতির পরিমাণ সাড়ে ৪ দশমিক ৫ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। কারণ প্রস্তাবিত ৬ দশমিক ৯৫ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা অসম্ভব।

ড. আতিক মুজাহিদ বলেন, আমার ধারণা, রাজস্ব আদায়ে ২ লাখ কোটিরও বেশি ঘাটতি থেকে যেতে পারে।

প্রকৃত হিসাব বিবেচনায় এই বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ