সন্ধ্যায় রাজধানীতে যেসব সড়কে এড়িয়ে চলবেন...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে একাধিক বড় আয়োজন ঘিরে দিনব্যাপী কয়েকটি সড়কে যানবাহনের চাপ ছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যাবেলাতেও সেই চাপ অব্যাহত রয়েছে। বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন এলাকা, তেজগাঁও ও আশপাশের সড়কে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।