মানুষ খুন-গুম করে পালানো ফ্যাসিস্টদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
মানুষকে খুন-গুম করে দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের আর দেশে ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার (১৯ অক্টোবর) বিকাল ৫টার দিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাভারের পঞ্চবটি আশ্রম ও ধামরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ হত্যাকারী দল। তারা দেশের মানুষকে হত্যা করে বিদেশে পালিয়ে গেছে। তারা আর কোনো দিন দেশে ফিরতে পারবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবারের দুর্গোৎসবে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোথাও কোনো বিশৃঙ্খলা হবে না।
এ সময় সংসদ সদস্য চিকিৎসক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :