জিয়াউলের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য বন্দিদের হ...
মাঝ নদীতে থামত বোট। একে একে বন্দিদের বের করে নেওয়ার পর ঘটত হত্যাকাণ্ড। তবু শেষ হতো না নির্মমতা। কেটে ফেলা হতো নিথর দেহের পেট। বেরিয়ে আসত নাড়িভুঁড়ি। মাথায় গুলি করলে মগজও বেরিয়ে আসতো। শরীর থেকে ঝরত রক্ত। আর সেই রক্তাক্ত বোটই ধুয়ে ফিরতে হতো নদীর তীরে।