• ঢাকা
  • | |
Alifhostbd

বংশালে হেলমেটের গোডাউনে আগুন, ৭ ইউনিটের দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd



রাজধানীর বংশালে মুকিমবাজারে হেলমেটের গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। রোববার (১৬ আগস্ট) রাত ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার আব্দুর রহিম।


তিনি বলেন, মুকিমবাজারে একটি পাঁচতলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় সন্ধ্যা ৬টা ২ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করে। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানা যায়নি বলে জানান তিনি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ