• ঢাকা
  • | |
Alifhostbd

মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd




শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মুক্তি পেয়ে তিনি আদালত প্রাঙ্গণে বলেন, সরকার বাহাদুরের কাছে কৃতজ্ঞ, মহান আল্লাহপাকের দরবারে দোয়া করি জনাব তারেক রহমান যেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারেন।

এর আগে শুক্রবার রাতে পলাতক এক ছাত্রলীগের নেতার নেতৃত্বে অ্যাডভোকেট কামাল উদ্দিনের বাসা ঘেরাও করে মবের চেষ্টা করা অভিযোগ ওঠে। পরে সিএমপির কর্ণফুলী থানার পুলিশ গিয়ে কামাল উদ্দিনকে নিজেদের হেফাজতে নেয়। শনিবার বিকেলে সিএমপির ৮৮ ধারায় তাকে আদালতে সোপর্দ করলে আদালত কামাল উদ্দিনকে মুক্তি দেন।

মুক্তি পেয়ে কামাল উদ্দিন আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে মব করা হয়েছে।
আমি আগামী ১৯ নভেম্বর লকডাউন ডাকার প্রতিবাদ করেছিলাম। পুলিশ আমাকে রক্ষা করেছে। আমি সরকার বাহাদুরের কাছে কৃতজ্ঞ, মহান আল্লাহপাকের দরবারে দোয়া করি জনাব তারেক রহমান যেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারেন।’

কামাল উদ্দিন সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক। ৫ আগস্ট-পরবর্তী বিভিন্ন মামলায় তিনি এখনো আওয়ামী লীগ নেতাদের পক্ষে আইনজীবী হিসেবে কর্মরত আছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ গণমাধ্যমকে বলেন, বাসা ঘেরাওয়ের খবর পেয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ কামাল উদ্দিনকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করলে আদালত উনাকে মুক্তি দেন।

‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন কামাল উদ্দিন।

নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে তিনি আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করেন। তার এসব বক্তব্যের ভিডিও ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই সেসব ভিডিও শেয়ার করেছেন। মন্তব্য করেছেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ