• ঢাকা
  • | |
Alifhostbd

আফ্রিদির এক যুগের রেকর্ড ভেঙে দিলেন রোহিত


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 7, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd




নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবার সেই ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রোহিত। ভারতের এই ব্যাটার দলের ১৩৫ রানের লক্ষ্যে ভালো শুরু এনে দেন। ২৮ বলে ২৩ রান করেন তিনি। দুটি করে চার ও ছয় মারেন ভারতের ব্যাটিং তারকা। আর দুটি ছয়ে সাবেক অধিনায়ক ছাড়িয়ে যান পাকিস্তানের গ্রেটকে। ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি ছক্কার মালিক হন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৪ ওয়ানডে ইনিংস খেলে ৫১টি ছক্কার মালিক রোহিত। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে ৩৫ ইনিংসে ৫০ ছক্কা মারা আফ্রিদি পড়ে গেলেন তার পেছনে। ৪৫ ছয় মেরে ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ক্রিস গেইল তিন নম্বরে।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় এখনও শীর্ষস্থানে বসতে পারেননি রোহিত। তার জন্য এই রেকর্ড ভাঙা অসম্ভব নয়। ৮৫টি ছক্কা মেরেছেন তিনি। আর মাত্র তিনটি ছক্কা হাঁকালে গেইলকেও (৮৭) পেছনে ফেলবেন তিনি। 

পাঁচ ম্যাচ সিরিজের দুটি শেষ হলো। ভারত ম্যাচটি ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে চার রানে জিতে ২-০ তে এগিয়ে। আগামী ১০ নভেম্বর হ্যামিল্টনে হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। রোহিত সেই ম্যাচেই হয়তো গেইলকে পেছনে ফেলে দেবেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ