• ঢাকা
  • | |
Alifhostbd

রিয়ালকে ‘গুঁড়িয়ে’ সেমিতে বার্সার নারীরা


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Apr 3, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

উয়েফা নারী চ্যাম্পিয়িন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৬-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ১২-২ ব্যবধান নিয়ে সেমির টিকিট কাটলো বার্সা।

ম্যাচের শুরু থেকেই সফরকারী রিয়ালকে চাপে রাখে বার্সেলোনার নারী ফুটবলাররা। ৮ মিনিটে গোল করেন অ্যালেক্সিয়া। এরপর ম্যাচের ১৫ মিনিটে ব্যবধান দিগুণ করেন গ্রাহাম হ্যানসেন।

২৫ মিনিটে বার্সার হয়ে তিন নম্বর গোলটি করেন আইরেনি প্যারাদেস। ম্যাচের ৩৪ মিনিটে প্যাজোর গোল করলে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বার্সেলোনার কাছে। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ৪ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সা।

বিরতি থেকে ফিরে আক্রমণের মাত্রা আরও বাড়ায় বার্সার নারীরা। ম্যাচের ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন হ্যানসেন। এরপর ৭৪ মিনিটে আরও একটি গোল করে বার্সেলোনা। এতে ৬-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ