অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যমুনার অন্দরে আর কিনারে হওয়া ভয়াবহ দুর্নীতির তদন্ত করতে দুদককে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, টিআইবি কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছে ‘সর্বোচ্চ দুর্নীতি হয়েছে’ অন্তর্বর্তী সরকারের সময়ে। এসব কথা আমি বলছি না গণমাধ্যম বলেছে। এই একটা অস্থির সময় পার করে আমাদের নির্বাচন আদায় করতে হয়েছে। হ্যাঁ এজন্য নির্বাচন ও জাতীয় স্বার্থে জুলাই সনদে আমরা সই করেছি।
তিনি বলেন, ‘করাপশন কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, কারা করেছে সবকিছু খুঁজে বের করা হোক। কারণ, ভিত্তি হচ্ছে টিআইবি গত কয়েকদিন আগে একটি রিপোর্ট দিয়েছে পত্রিকায়, আপনারা শুনেছেন—সর্বোচ্চ দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘একটা অস্থির সময় পার হয়ে নির্বাচন আদায় করতে হয়েছে আমাদের। এমপি নাহিদ ইসলাম বললেন, আমি নাকি এখানে একটি সরল স্বীকারোক্তি করেছি যে, অনেক কিছু আপস করে আমরা জুলাই সনদে সই করেছি! হ্যাঁ, আমরা নির্বাচনের স্বার্থে, জাতীয় স্বার্থকে রক্ষা করে জুলাই সনদে সবাই মিলে সমঝোতায় এসেছি এবং স্বাক্ষর করেছি। হয়তো আমরা ওই সমস্ত পয়েন্টে একমত নাও হতে পারতাম, কিন্তু জাতির স্বার্থে আমরা সেটা আপস করেছি। এটা কেন মিসইন্টারপ্রেট করা হচ্ছে?’
‘যাদের পরিকল্পনা ছিলো— নির্বাচন হবে না, পাঁচ বছরের জন্য থেকে যান, সেটাও তো আমাদের নজরে রাখতে হয়েছে।’—যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আপনার মতামত লিখুন :