• ঢাকা
  • | |
Alifhostbd

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : May 29, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ঈদের ছুটিতে আজ শুক্রবারও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, কিংবা ছুটি পাননি, তারা প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটে চলেছেন। 

কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদের পরের দিনও যাত্রীচাপের ভিড় লক্ষ্য করা গেছে। শুক্রবার (২৯ মে) সকাল থেকেই ময়মনসিংহ–জামালপুর ও উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে যাত্রীর উপচে পড়া ভিড় দেখা যায়।

স্টেশন ঘুরে দেখা যায়, এসব রুটের প্রতিটি আন্তঃনগর ট্রেনই ছিল যাত্রীতে কানায় কানায় পূর্ণ। ভেতরে দাঁড়ানোর জায়গা না পেয়ে অনেক যাত্রীকে ট্রেনের ছাদে অবস্থান করতে দেখা যায়। ভোগান্তির মধ্যেও যাত্রীরা জানান, ঈদের পর কিছুটা স্বস্তিতে নিজ নিজ গন্তব্যে ফেরার চেষ্টা করছেন তারা।

একাধিক যাত্রী অভিযোগ করেন, ঈদের সময় টিকিট না পাওয়ায় আগেই যাত্রা করা সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়েই ঈদের পরদিন রওনা দিতে হয়েছে তাদের।

রেলওয়ে সূত্র জানায়, ঈদের পর যাত্রীচাপ বিবেচনায় দূরপাল্লার আন্তঃনগর ট্রেন কিছুটা কমানো হলেও স্বল্প দূরত্বের ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। এতে যাত্রী পরিবহন ব্যবস্থার চাপ কিছুটা সামাল দেওয়ার চেষ্টা চলছে। তবে পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোতে তুলনামূলক ভিড় কম ছিল এবং অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে গেছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে শুক্রবার (২৯ মে) রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারের সামনে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। তারা জানান, রাস্তাঘাট ফাঁকা হওয়ায় আরামদায়ক যাত্রা নিশ্চিত করতেই ঈদের দ্বিতীয় দিন বাড়ি যাচ্ছেন তারা। অনেকে ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সাথে উদযাপন শেষে দ্বিতীয় দিন অন্য আত্মীয়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন। 

এদিকে, বাড়ির পথ ধরতে স্টপেজ ছাড়াও বিভিন্ন সড়কের মোড় থেকে বাসে উঠছেন যাত্রীরা।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ