• ঢাকা
  • | |
Alifhostbd

ফুটবল খেলাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd



গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে গোপালগঞ্জে সদর উপজেলার ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে ফকিরকান্দি ও ঘোষেরচরের মধ্যে ফুটবল খেলা চলাকালীন কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে ফকিরকান্দির লোকজন ঘোষেরচর গ্রামের কামরুল মোল্লার ছেলে হান্নান মোল্লাকে (২৮) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। 

পরে সন্ধ্যার পর টর্সের আলো জ্বালিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের প্রায় শতাধিক সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। এসময় ৫ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।

এ সময় গুরুতর আহত দুইজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক পুলিশ সদস্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ