• ঢাকা
  • | |
Alifhostbd

দেশের ১০ জেলায় বন্যার আশঙ্কা


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

নদ-নদীর পানি বাড়া অব্যাহত থাকায় চারটি নদী স্টেশন বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইসঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০টি জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
 
পাউবো জানিয়েছে, বর্তমানে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও মারকুলি (সুনামগঞ্জ), সুরমা নদীর ছাতক (সুনামগঞ্জ) এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী ২৪-৪৮ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার অববাহিকার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম; সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন ও যাদুকাটা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ; সোমেশ্বরী অববাহিকার নেত্রকোনা এবং আত্রাই অববাহিকার নওগাঁ জেলায় বন্যার ঝুঁকি রয়েছে। এসব এলাকায় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে আগামী ২৪-৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। একই সময়ে আত্রাই ও ছোট যমুনা অববাহিকার নওগাঁ, নাটোর ও সিরাজগঞ্জ এবং সাঙ্গু ও মাতামুহুরী অববাহিকার বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামের নিম্নাঞ্চলেও পানি বাড়া ও প্লাবনের আশঙ্কা রয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ