• ঢাকা
  • | |
Alifhostbd

হরমুজে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান। এই ঘটনার পর ওই এলাকায় আটকে পড়া নাবিকদের উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও)।

শুক্রবার (২৬ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আক্রান্ত বাণিজ্যিক জাহাজটিতে একটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এই ঘটনার পেছনের বিস্তারিত তথ্য তিনি এখনই প্রকাশ করেননি।

এই হামলাটি এমন এক সময়ে ঘটল যার কয়েক ঘণ্টা আগেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী একটি বিশেষ সতর্কবার্তা জারি করেছিল। ওই সতর্কবার্তায় বলা হয়েছিল, এখন থেকে কেবল নির্দিষ্ট পথে চলাচলকারী জাহাজগুলোকেই এই প্রণালিতে নিরাপদ পারাপারের নিশ্চয়তা দেওয়া হবে।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, অজ্ঞাত একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র বাণিজ্যিক জাহাজটির স্টারবোর্ড পাশে আঘাত হানে। এর ফলে জাহাজের নিয়ন্ত্রণ কক্ষ ক্ষতিগ্রস্ত হলেও এই ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের বস্তুগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ