• ঢাকা
  • | |
Alifhostbd

রিয়াল ফুটবলারকে নিয়ে স্পেন-আর্জেন্টিনার টানাটানি


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে বেড়ে ওঠা কার্লোস দিয়েজ দাপটের সঙ্গেই বার্নাব্যুর ক্লাবের বয়সভিত্তিক দলে খেলছেন। তিনি স্পেন অনূর্ধ্ব-১৯ দলের নিয়মিত মুখ। সম্প্রতি মাদ্রিদের যুব দলের হয়ে জিতেছেন ইউথ লিগ।

সম্ভাবনাময় এই মিডফিল্ডারকে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলাতে বোঝানোর চেষ্টা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ১৯ বছর বয়সী এই তরুণের জন্ম স্পেনে হলেও তাঁর বাবা একজন আর্জেন্টাইন।

আর্জেন্টিনাভিত্তিক জনপ্রিয় ক্রীড়াবিষয়ক ডিজিটাল সংবাদমাধ্যম 'দোবলে আমারিয়া'-র প্রতিবেদন অনুযায়ী, কার্লোসকে আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামাতে চেষ্টা চালাচ্ছে এএফএ।

বিশ্ব ফুটবলে এক দেশে জন্ম, সে দেশের ক্লাবের একাডেমিতে বেড়ে ওঠা কিংবা বয়সভিত্তিক দলে খেলার পরও বাবা-মায়ের মাতৃভূমে ফিরে সেখানকার জাতীয় দলে খেলার নজির অহরহ। সেই তালিকায় নতুন নাম হতে পারেন কার্লোস। 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ