• ঢাকা
  • | |
Alifhostbd

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপির সাত দিনব্যাপী কর্মসূচি


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : May 18, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচী পালন করবে বিএনপি, যা আগামী ২৫ মে থেকে ১জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৮ মে) সকালে নয়াপল্টনে বিএনপির যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

রিজভী জানান, সাত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। তবে এই সাত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ঈদ পড়বে। এ কারণে হয়তো কর্মসূচিগুলো কোনো আলোচনা সভা বা অন্য কিছু দুই একদিন গ্যাপ যেতে পারে। 

বিএনপির জ্যেষ্ঠ এই যুগ্ম মহাসচিব বলেন, শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ৩১ মে (রোববার) দুপুর ২টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এর আগে ৩০ মে (শনিবার) ভোর ৬টায় শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে।

তিনি বলেন, ওইদিন (৩০ মে) বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সব পর্যায়ের নেতা-কর্মীরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণসহ মাজার জিয়ারত করবেন। সেই সঙ্গে জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় দুঃস্থদের মধ্যে কাপড়, চাল-ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

এছাড়াও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশের সব জেলা ও মহানগরীসহ সব ইউনিট এবং এর অধীনস্থ সব ইউনিট কার্যালয়ে ৩০ মে ভোর ৬টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের পাশাপাশি নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মধ্যে কাপড়, চাল-ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলেও জানিয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, রাষ্ট্র ক্ষমতায় এসে নির্বাচনের আগের সব প্রতিশ্রুতি পূরণ করে যাচ্ছেন সরকার। একের পর এক কর্মসূচী বাস্তবায়নে নানা জেলায় ছুটে বেড়াচ্ছেন। পিতার পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে খাল খনন কর্মসূচী বাস্তবায়ন করছেন।

তিনি আরও বলেন, এর আগে বিভিন্ন রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক দল বারবার প্রতিশ্রুতি দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। তারা ১০ টাকা কেজির টাকায় চাল খাওয়ানোর কথা বলে, সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। 

রিজভী বলেন,  নানা রাজনৈতিক দল বিদ্রুপ করলেও জনগণকে টলাতে পারছেন না। কারণ, অভিযোগের আগে জনকল্যাণমুখী কর্মসূচী বাস্তবায়ন হয়ে যাচ্ছে। এছাড়া, জিয়াউর রহমান স্বাধীনতা-সার্বভৌমত্ব শক্তিশালী করেছিলেন। স্বল্প সময়ে জাতিকে হতাশা থেকে আশার আলোয় উদ্ভাসিত করেছিলেন। তার পথে ধরে খালেদা জিয়া বারবার গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ